 |
প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরি, একটি বিশেষ
গ্রন্থাগার,
প্রধানমন্ত্রীর কার্যালয়-কে
রেফারেন্স সেবা প্রদানের জন্য এই গ্রন্থাগার প্রতিষ্ঠা লাভ করে। ১৯৯১ সালের
পার্লামেন্টারি সরকার ব্যবস্থা চালু হলে এ
গ্রন্থাগারটি'র নাম হয়
প্রধানমন্ত্রীর কার্যালয় লাইব্রেরি। ১৯৯১ সালের
পূর্বে এ গ্রন্থাগারটির নাম ছিল রাষ্ট্রপতির সচিবালয়
গ্রন্থাগার। ধারণা করা হয়,
গভর্নর হাউজ (বঙ্গভবন)-এর
গ্রন্থাগারটি রাষ্ট্রপতির সচিবালয়
গ্রন্থাগার হিসেবে
রূপান্তরিত হয়। নাম যাই হোক না
কেন এ গ্রন্থাগারটি
সবসময়ই রাষ্ট্র/সরকার প্রধানের
গ্রন্থাগার হিসেবে কাজ চালিয়ে আসছে। সরকারি দলিল যেমন-
ঢাকা গেজেট ১৯৪৮ সাল হতে
এবং বাংলাদেশ গেজেট শুরু হতে সংরক্ষিত আছে,
অলংকৃত ও হাতে লেখা সংবিধান, সংবিধানের
একটি খসড়া সংখ্যা এখানে আছে। ১৯৮৭ সালে রাষ্ট্রপতির সচিবালয়
এ গ্রন্থাগারসহ পুরাতন সংসদ ভবন, পুরাতন বিমানবন্দর সড়ক,
তেজগাঁও, ঢাকায়
স্থানান্তরিত হয়। গ্রন্থাগারটি বর্তমানে
দ্বৈত কাঠামোর দ্বিতল ভবনে অবস্থিত। এর
বর্তমান পুস্তক সংখ্যা ১৬ হাজারের অধিক।
বিস্তারিত
>>>>>>>>>>>>>>
** একুশ উপলক্ষে শুধুমাত্র
প্রধান পৃষ্ঠা বাংলা ভাষায় করা হল।
|