গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

 

চতুর্থ ভাগ

নির্বাহী বিভাগ

৫ম পরিচ্ছেদ- অ্যাটর্নি-জেনারেল

 

অ্যার্টনি -জেনারেল

 

      ৬৪(১) সুপ্রীম কোর্টের বিচারক হইবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যার্টনি-জেনারেল পদে নিয়োগদান করিবেন

     

      (২) অ্যার্টনি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করিবেন

     

      (৩) অ্যার্টনি জেনারেলের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তাঁহার বক্তব্য পেশ করিবার অধিকার থাকিবে

     

      (৪) রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যার্টনি-জেনারেল স্বীয় পদে বহাল থাকিবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করিবেন

      

----------------